ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ভেড়ামারা পৌর মেয়র করোনা আক্রান্ত

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর সভার মেয়র সামিমুল ইসলাম ছানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এইমএম আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, কুষ্টিয়া পিসিয়ার ল্যাবে সোমবার ১৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ভেড়ামারা পৌর সভার মেয়র সামিমুল ইসলাম ছানাও রয়েছেন।

এ পর্যন্ত জেলায় মোট ১৩৮ জন কোভিড-১৯ পজেটিভ রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দৌলতপুরে ২৬, ভেড়ামারায় ২৩, মিরপুরে ১৩, সদর উপজেলায় ৪৬, কুমারখালীতে ২০ এবং খোকসা উপজেলায় ১০ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑